অন্নপূর্ণা ভাণ্ডারে ক্ষোভ ও ফুটপাথে দুধ গরম বিতর্ক: মুখ খুললেন সৌগত রায় – এবেলা

এবেলা ডেস্কঃ
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা না পাওয়া ঘিরে রাজ্যজুড়ে সাধারণ মানুষের ক্ষোভ এবং ফুটপাথে শিশুর দুধ গরম করা কেন্দ্র করে তৈরি হওয়া সাম্প্রতিক বিতর্ক—এই দুই ইস্যুতেই প্রতিক্রিয়া জানালেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়।
সম্প্রতি অন্নপূর্ণা ভাণ্ডারের তালিকায় নাম না থাকা বা সরকারি সহায়তায় দেরি হওয়ার অভিযোগে রাজ্যের একাধিক প্রান্তে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। অন্যদিকে, পার্ক স্ট্রিটের ফুটপাথ দখলমুক্ত করার সময় এক মহিলার শিশুর জন্য দুধ গরম করার ঘটনাকে কেন্দ্র করে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে শুরু হয় জোর বিতর্ক।
প্রশাসনিক ও জনজীবন সম্পর্কিত এই জোড়া ইস্যু নিয়ে বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চার জন্ম দিয়েছে। শাসক ও বিরোধী—দুই পক্ষের মধ্যবর্তী এই কথার লড়াই রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলেছে।
