অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বিরাট সুখবর! ৩ লক্ষ আটকে থাকা অ্যাকাউন্টে ঢুকছে ৩ হাজার টাকা – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যের উপভোক্তাদের জন্য বড় স্বস্তি! ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর আটকে থাকা টাকা নিয়ে অবশেষে সমস্ত জট কাটল। যে সমস্ত আবেদন ‘আন্ডার এনকোয়ারি’ (Under Enquiry) তালিকায় আটকে ছিল, জরুরি ভিত্তিতে তদন্তের পর তার মধ্যে প্রায় ৩ লক্ষ আবেদন অনুমোদন করল জেলা প্রশাসন। আর এই ছাড়পত্র মেলার পরেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি তিন হাজার টাকা করে ঢুকতে শুরু করেছে।
বিক্ষোভের মুখে পড়েছিল প্রশাসন
এর আগে এই যোজনার আবেদন আচমকা বাতিল হয়ে যাওয়ায় এবং অ্যাকাউন্টে টাকা না ঢোকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছিল। নিজেদের হকের টাকার দাবিতে হলদিয়া, নন্দীগ্রাম এবং এগরার মতো এলাকার বিভিন্ন বিডিও অফিসে তুমুল বিক্ষোভ ও পথ অবরোধে শামিল হয়েছিলেন আবেদনকারীরা।
অবশেষে চিন্তার অবসান
উপভোক্তাদের ক্ষোভের জেরে নড়েচড়ে বসে জেলা প্রশাসন। বাতিল হওয়া বা আটকে থাকা আবেদনগুলি নিয়ে জরুরি ভিত্তিতে শুরু হয় তদন্ত। সেই তদন্তের প্রক্রিয়া শেষ করেই নতুন করে এই ৩ লক্ষ আবেদনকে মান্যতা দেওয়া হয়েছে। দীর্ঘ জটিলতার পর অবশেষে অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করায় স্বস্তির শ্বাস ফেলছেন উপভোক্তারা।
