অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পেতে ‘সেবা সেতু’ ক্যাম্পে ভিড়! যাওয়ার আগে জেনে নিন কী কী নথি লাগবে – এবেলা

অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পেতে ‘সেবা সেতু’ ক্যাম্পে ভিড়! যাওয়ার আগে জেনে নিন কী কী নথি লাগবে – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্য জুড়ে শুরু হলো ‘সেবা সেতু’ ক্যাম্প। ‘দুয়ারে সরকার’ শিবিরের আদলেই শুক্রবার (২ অক্টোবর) থেকে আগামী ৪ অক্টোবর পর্যন্ত চলবে এই বিশেষ পরিষেবা ক্যাম্প। প্রতিদিন সকাল ১০টা থেকে পুরসভার আধিকারিকরা ক্যাম্পগুলিতে সরাসরি আবেদন গ্রহণ ও খতিয়ে দেখার কাজ করছেন। সেবা সেতু ক্যাম্প থেকে অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত এবং পিএম কিষাণ যোজনার মতো নানা গুরুত্বপূর্ণ প্রকল্পের আবেদনপত্র প্রদান ও জমা নেওয়া হচ্ছে। তবে প্রথম দিন থেকেই ক্যাম্পে সবথেকে বেশি ভিড় লক্ষ করা গেছে অন্নপূর্ণা যোজনার বকেয়া টাকা সংক্রান্ত সমস্যা মেটাতে।

আপনি যদি এখনও অন্নপূর্ণা যোজনার সুবিধা না পেয়ে থাকেন, তবে সেবা সেতু ক্যাম্পে যাওয়ার সময় নিচের নথিগুলি অবশ্যই সঙ্গে রাখুন:

  • আধার কার্ড
  • ভোটার কার্ড
  • প্যান কার্ড
  • রেশন কার্ড
  • ব্যাঙ্ক পাসবই
  • পূর্ববর্তী আবেদনের জেরক্স কপি
  • আবেদনের সময় ব্যবহৃত নিবন্ধিত মোবাইল নম্বর

বিশেষ দ্রষ্টব্য: উল্লিখিত প্রতিটি নথির জেরক্স কপির পাশাপাশি আসল (Original) কপিও সাথে রাখতে হবে। সরকারি আধিকারিকরা সমস্ত আসল নথি খতিয়ে দেখে আবেদনের তথ্য মিলিয়ে নিচ্ছেন।

প্রশাসন সূত্রের খবর, অন্নপূর্ণা যোজনার সব যোগ্য আবেদনকারী অক্টোবর মাসের মধ্যেই ৩,০০০ টাকা করে পেয়ে যাবেন। তবে উৎসবের মরশুমে ঠিক কোন তারিখ থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে, তা নিয়ে এখনও রাজ্য সরকারের চূড়ান্ত আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করছেন সাধারণ মানুষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *