‘অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে জেন জি-র মঞ্চ!’ নেতাজির আদর্শে নতুন দল ঘোষণার মুখে চন্দ্র বসু – এবেলা

‘অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে জেন জি-র মঞ্চ!’ নেতাজির আদর্শে নতুন দল ঘোষণার মুখে চন্দ্র বসু – এবেলা

এবেলা ডেস্কঃ

বিজেপি এবং তৃণমূল— দুটি দলই ছাড়ার পর এবার নিজস্ব রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র কুমার বসু। নতুন এই দলের নাম তিনি রাখতে চলেছেন ‘আজাদ হিন্দ পার্টি’। মূলত সাম্প্রতিক ‘জেন জি’ (Gen Z) আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়েই যুব সমাজকে ছাতা দেওয়ার জন্য এই পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি।

২০১৬ সালে বিজেপিতে যোগ দিয়ে ৭ বছর দল করার পর এবং পরবর্তীতে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগ দিয়েও হতাশ হতে হয়েছে চন্দ্র বসুকে। তাঁর অভিযোগ, নেতাজির আদর্শ প্রচারের জন্য যে ‘আজাদ হিন্দ মোর্চা’ গড়ার প্রতিশ্রুতি তাঁকে দেওয়া হয়েছিল, তা কোনো দলই পূরণ করেনি। বর্তমান রাজনীতির মান ও সর্বত্র দুর্নীতির প্রতিবাদে বিরক্ত যুবসমাজকে একটি নিরপেক্ষ ও প্রগতিশীল মঞ্চ দিতেই এই নতুন দলের পরিকল্পনা।

চন্দ্র কুমার বসুর বক্তব্য: “শিক্ষা, স্বাস্থ্য থেকে শিল্প— দেশের সব ক্ষেত্রে দুর্নীতি বাসা বেঁধেছে। বর্তমান রাজনীতির ওপর যুবসমাজ বিরক্ত। নেতাজির আজাদ হিন্দ ফৌজের আদর্শে তৈরি এই ‘আজাদ হিন্দ পার্টি’-ই হবে তাদের নিজেদের অধিকার আদায়ের সেরা প্ল্যাটফর্ম।”

নেতাজির ধর্মনিরপেক্ষ ও প্রগতিশীল নীতিকে সামনে রেখে গড়ে উঠতে যাওয়া এই দল তরুণ প্রজন্মের সমর্থনে রাজনৈতিক ময়দানে কতটা প্রভাব ফেলতে পারে, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *