অবশেষে ভিজল তিলোত্তমা! রেকর্ড বৃষ্টিতে ডুবল কলকাতা, উত্তর থেকে দক্ষিণ একাকার! – এবেলা

অবশেষে ভিজল তিলোত্তমা! রেকর্ড বৃষ্টিতে ডুবল কলকাতা, উত্তর থেকে দক্ষিণ একাকার! – এবেলা

এবেলা ডেস্কঃ

সোমবার সন্ধ্যায় মুষলধারে অতি ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে কলকাতার উত্তর থেকে দক্ষিণের বিস্তীর্ণ এলাকা। এদিন সারাদিন তীব্র রোদের পর হঠাৎ আবহাওয়া বদলায় এবং রাত আটটার পর শুরু হওয়া টানা বৃষ্টিতে মহানগরের স্বাভাবিক জনজীবন থমকে যায়। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, বেলগাছিয়ায় এক ঘণ্টায় ১৩০ মিলিমিটার এবং ঠনঠনিয়ায় ১০০ মিলিমিটার রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। মানিকতলা, শ্যামবাজার, কলেজস্ট্রিট, উল্টোডাঙ্গা, সল্টলেক এবং সেক্টর ফাইভের মতো গুরুত্বপূর্ণ রাস্তাগুলো জলের তলায় চলে যাওয়ায় কর্মব্যস্ত মানুষজনকে বাড়ি ফেরার পথে চরম ভোগান্তির শিকার হতে হয়।

রাস্তা থেকে জল দ্রুত সরিয়ে ফেলতে ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় পাম্প চালিয়ে জল নামানোর কাজ শুরু করেছে সংশ্লিষ্ট দফতর। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এখনই স্বস্তি মিলছে না, কারণ শহরজুড়ে বৃষ্টি জারি থাকার সম্ভাবনা থাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নিচু এলাকাগুলোর বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *