অভাব কেটে ফিরে আসবে সুখ ও সমৃদ্ধি! জানুন ধনতেরাসে সোনা কেনাকাটার সেরা শুভ সময় – এবেলা
/indian-express-bangla/media/media_files/2026/10/31/cats-2026-10-31-14-20-47.jpg?ssl=1)
এবেলা ডেস্কঃ
দীপাবলির উৎসবে শুভ সূচনা ঘটে ধনতেরাসের মাধ্যমে। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী, কার্তিক মাসের ত্রয়োদশী তিথিতে ভগবান ধন্বন্তরি, দেবী লক্ষ্মী ও কুবেরের পুজো করা হয়। এই বিশেষ দিনে সোনা, রুপো, পিতলের বাসন বা নতুন সম্পত্তি কেনাকাটা করা অত্যন্ত কল্যাণকর বলে মনে করা হয়। প্রচলিত ধর্মীয় বিশ্বাস, ধনতেরাসে কেনাকাটা করলে সংসারে শ্রী বৃদ্ধি পায় এবং আর্থিক অভাব-অনটন দূর হয়।
২০২৬ সালে আগামী ৬ নভেম্বর, শুক্রবার পালিত হবে ধনতেরাস। দৃক পঞ্চাঙ্গের গণনা অনুযায়ী, এই দিন ত্রয়োদশী তিথি শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে। পুজোর জন্য বিকেল ৫টা ৫০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৪৭ মিনিট পর্যন্ত সময়টি সেরা। বিশেষ করে প্রদোষ কাল ও বৃষভ লগ্নে সোনা-রুপো বা গয়না কেনা সবচেয়ে শুভ। এ ছাড়া দিনের বেলা সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট এবং রাতে ৯টা থেকে ১০টা ৩০ মিনিটের মধ্যেও মূল্যবান সামগ্রী কেনাকাটা করা যাবে।
