অভিনেতা রাহুলের রহস্যমৃত্যুতে বড় পদক্ষেপ, তদন্তভার CID-র হাতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এবার সিআইডি (CID) তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওড়িশায় ঘটা এই মর্মান্তিক ঘটনার রহস্য উদ্ঘাটনে রাজ্য প্রশাসন যে অত্যন্ত তৎপর, রবিবার রাতে মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় তা স্পষ্ট হয়ে গিয়েছে।
রবিবার রাতে এই বিষয়ে মুখ খুলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “কিছুদিন আগেই উদয়পুরে একজন চিত্র তারকার মৃত্যুর ঘটনা ঘটেছে। ওড়িশা সরকার ইতিমধ্যেই এই ঘটনায় সিট (SIT) গঠন করে তদন্ত শুরু করেছে। আমি পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছি, বিষয়টি যেন অবিলম্বে ডিজিপি-র মাধ্যমে স্বরাষ্ট্রসচিবের কাছে পাঠানো হয়, যাতে এই মামলার পুরো তদন্তভার সিআইডি নিজের হাতে তুলে নিতে পারে।”
অভিনেতার এই আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যু নিয়ে টলিউড তথা সাধারণ মানুষের মনে দানা বেঁধেছে নানা প্রশ্ন। ওড়িশা পুলিশের পাশাপাশি এবার বাংলার গোয়েন্দা সংস্থা সিআইডি এই ঘটনার তদন্তে নামায়, মৃত্যুর পেছনের আসল রহস্য খুব দ্রুত সামনে আসবে বলে আশা করা হচ্ছে।
