অমিত শাহের এক ফোনে বদলে গেল কেশপুরের ভাগ্য! ক্ষুদিরাম বসুর ভিটে নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর? – এবেলা

অমিত শাহের এক ফোনে বদলে গেল কেশপুরের ভাগ্য! ক্ষুদিরাম বসুর ভিটে নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর? – এবেলা

এবেলা ডেস্কঃ

মঙ্গলবার বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসে কেশপুরের মোহবনীতে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে একাধিক গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। এদিন কেশপুর যাওয়ার পথে কপ্টার বিভ্রাট দেখা দিলেও শেষমেশ সড়ক পথেই সেখানে পৌঁছান তিনি। ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, দীর্ঘ রাজনৈতিক শাসনে স্বাধীনতা সংগ্রামীদের প্রাপ্য সম্মান দেওয়া হয়নি এবং পাঠ্যপুস্তকেও তাঁদের ইতিহাস সেভাবে তুলে ধরা হয়নি। নতুন প্রজন্মের কাছে বীর বিপ্লবীদের অবদান পৌঁছে দিতে ব্যর্থ হয়েছে আগের সরকারগুলি, যা বদলানো এখন সময়ের দাবি।

অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথোপকথনের প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, কয়েকদিন আগেই তাঁর কাছে ফোন এসেছিল ক্ষুদিরাম বসুর পৈত্রিক ভিটে সংস্কার নিয়ে। এরপরই মোহবনী উন্নয়নের জন্য প্রাথমিক ভাবে ৫ কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করেন তিনি। এই অনুদানের অর্থে ক্ষুদিরাম বসুর পৈত্রিক ভিটে সংস্কার ছাড়াও একটি আধুনিক গ্যালারি, মিউজিয়াম, লেজার শো এবং পর্যটকদের থাকার জন্য আবাস নির্মাণ করা হবে। কাজের পরিধি অনুযায়ী ভবিষ্যতে আরও তহবিল বরাদ্দ করা হবে বলে জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *