‘পূর্বপুরুষরা গাঁজা চাষ করতেন!’— নিজের অদ্ভুত পদবি নিয়ে গোপন ইতিহাস ফাঁস করলেন কুণাল গঞ্জাওয়ালা – এবেলা

‘পূর্বপুরুষরা গাঁজা চাষ করতেন!’— নিজের অদ্ভুত পদবি নিয়ে গোপন ইতিহাস ফাঁস করলেন কুণাল গঞ্জাওয়ালা – এবেলা

এবেলা ডেস্কঃ

বলিউড ও টলিউডের অত্যন্ত জনপ্রিয় গায়ক কুণাল গঞ্জাওয়ালা। সুমধুর কণ্ঠ দিয়ে তিনি জয় করেছেন কোটি কোটি মানুষের মন। তবে গানের পাশাপাশি তাঁর অদ্ভুত পদবি ‘গঞ্জাওয়ালা’ নিয়ে অনুরাগীদের কৌতূহল কিংবা ঠাট্টা-মশকরা কম হয়নি! বহুবার বহুজায়গায় তাঁকে শুনতে হয়েছে— “গাঁজেওয়ালা, মাল আছে?” তবে এবার সেই পদবির পেছনের আসল ঐতিহাসিক সত্য প্রকাশ্যে আনলেন গায়ক নিজেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কুণাল জানান, এই পদবির সঙ্গে জড়িয়ে রয়েছে ব্রিটিশ আমলের ইতিহাস। ১৯৪২ সালের ‘ভারত ছাড়ো’ আন্দোলনেরও অনেক আগে তাঁর পূর্বপুরুষেরা সরকারি নিয়ম মেনে ঔষধি ও চিকিৎসার প্রয়োজনে গাঁজা চাষ করতেন। তাঁরা সাধারণ কৃষক ছিলেন না, বরং ছিলেন লাইসেন্সপ্রাপ্ত ফার্মাসিস্ট।

ব্রিটিশ সরকারের কাছে সরাসরি সেই গাঁজা সরবরাহ করার বিনিময়ে তাঁর পরিবার বিশেষ কর-ছাড় পেত এবং তৎকালীন সময়ে ব্রিটিশ সরকার তাঁদের ‘রাও সাহেব’ উপাধিতে ভূষিত করেছিল। পরবর্তীতে ভারত ছাড়ো আন্দোলনের ঠিক আগে এই ব্যবসার ইতি ঘটে।

নিজের পদবি নিয়ে নানাজন নানা রসিকতা বা ট্রোল করলেও কুণাল তা হেসেই উড়িয়ে দেন। বালোচি হিন্দু সম্প্রদায়ের এই গায়ক স্পষ্ট জানান, পারিবারিক ইতিহাস যাই হোক না কেন, তিনি নিজে ব্যক্তিগতভাবে কোনো প্রকার নেশাজাতীয় দ্রব্যের সঙ্গে যুক্ত নন। নিজের শিকড়কে সম্মান জানিয়েই আজ সঙ্গীত জগতে দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *