অষ্টম বেতন কমিশনে বড় চমক! কর্মচারীদের বেতন ও পেনশন বাড়বে দ্বিগুণ নাকি তারও বেশি? – এবেলা

এবেলা ডেস্কঃ
অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন নিয়ে দেশের কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মধ্যে জল্পনা তুঙ্গে উঠেছে। কর্মচারী সংগঠনগুলির পক্ষ থেকে এবার ৩.৬১ থেকে ৪.০০ পর্যন্ত ফিটমেন্ট ফ্যাক্টরের জোরালো দাবি তোলা হয়েছে, যা সপ্তম বেতন কমিশনের নির্ধারিত ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টরের তুলনায় অনেকটাই বেশি। এর আগে সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার পর ন্যূনতম মূল বেতন ৭,০০০ টাকা থেকে একলাফে বেড়ে ১৮,০০০ টাকায় পৌঁছেছিল।
কাগজে-কলমে এই ফিটমেন্ট ফ্যাক্টরের হিসেব সামান্য মনে হলেও, বাস্তবে এর প্রয়োগ ঘটলে কর্মচারীদের মাসিক বেতন এবং পেনশন বাবদ প্রাপ্ত অর্থে বিরাট ফারাক তৈরি হবে। প্রস্তাবিত এই উচ্চহার কার্যকর হলে সর্বনিম্ন মূল বেতন এবং পেনশন এক লাফে কতটা বাড়তে পারে, তা নিয়ে এখন থেকেই শুরু হয়েছে নানা হিসাব-নিকাশ। সরকারের তরফ থেকে এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না এলেও, সম্ভাব্য এই বেতন বৃদ্ধির খবরে লাখ লাখ কর্মীর মনে প্রবল প্রত্যাশা তৈরি হয়েছে।
