মৃত্যুপুরী নেপাল! মানস সরোবর যাত্রায় গিয়ে নিখোঁজ বাংলার ৩২, চরম আতঙ্কে পরিবার – এবেলা

মৃত্যুপুরী নেপাল! মানস সরোবর যাত্রায় গিয়ে নিখোঁজ বাংলার ৩২, চরম আতঙ্কে পরিবার – এবেলা

এবেলা ডেস্কঃ

নেপালে ভয়াবহ হড়পা বান ও ধসের কারণে পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক হয়ে উঠেছে। নেপাল বিদেশমন্ত্রকের তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা ১৭৫ ছাড়িয়েছে এবং কয়েক হাজার মানুষ নিখোঁজ। এর মধ্যে তিব্বত ও নেপাল সীমান্ত মিলিয়ে প্রায় ৩০০ জন ভারতীয়সহ মোট ৮০০ জন বিদেশি পর্যটকের কোনো হদিস মিলছে না।

এই বিপর্যয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পশ্চিমবঙ্গ। কলকাতার ‘চলো যাই’ ট্র্যাভেল ক্লাবের মাধ্যমে কৈলাস-মানস সরোবর যাত্রায় যাওয়া ৩২ জন বাঙালি পর্যটক বর্তমানে নিখোঁজ। এই দলে পর্যটক ও দু’জন ট্যুর ম্যানেজার ছাড়াও কলকাতার কসবা, চন্দননগর, বারাসাত এবং এক প্রবাসী ভারতীয় রয়েছেন। গত বুধবার সকালের পর থেকে তাঁদের সঙ্গে আর কোনো যোগাযোগ করা যায়নি।

তিব্বত অঞ্চলে হিমবাহের জলস্ফীতি ও ধসের কারণে ভোতে কোশি নদীতে তীব্র জলচ্ছ্বাস দেখা দিয়েছে, যার তোড়ে ভেসে গেছে সেতু, রাস্তাঘাট ও ঘরবাড়ি। যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে পড়ায় উদ্বিগ্ন পরিবারগুলি রাজ্য প্রশাসন ও ভারতীয় দূতাবাসের শরণাপন্ন হয়েছে। প্রিয়জনদের নিরাপত্তার অপেক্ষায় প্রহর গুণছেন সকলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *