আসামে বায়ুসেনার বিমান ভেঙে ভয়ংকর বিপর্যয়, শহিদ ৫ জওয়ান – এবেলা

অসমে বায়ুসেনার বিমান ভেঙে ভয়ংকর বিপর্যয়, শহিদ ৫ জওয়ান – এবেলা

এবেলা ডেস্কঃ

গুয়াহাটি: আসামে বায়ুসেনার বিমান অবতরণের সময় এক মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নিল পাঁচ জওয়ানের প্রাণ। আজ সকালে জোরহাট এয়ারবেসে ভারতীয় বায়ুসেনার একটি ‘এএন-৩২’ (AN-32) ট্রান্সপোর্ট বিমান রানওয়েতে নামার সময় আচমকাই এই ভয়ংকর দুর্ঘটনার মুখে পড়ে। ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে এই পাঁচ সেনা কর্মীর মৃত্যুর খবর নিশ্চিত করে তাঁদের ‘শহিদ’ ঘোষণা করা হয়েছে।

সেনা সূত্রে জানা গেছে, এই মর্মান্তিক দুর্ঘটনায় দেশ হারিয়েছে স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীরবায়ু খেমারাম কুমোয়াত এবং অগ্নিবীরবায়ু ডেনিস আলমকে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানটি অবতরণ করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়েই দ্রুত উদ্ধারকাজ শুরু করা হলেও শেষরক্ষা করা যায়নি। বায়ুসেনার একটি অত্যন্ত নির্ভরযোগ্য পরিবহন বিমান কীভাবে এই দুর্ঘটনার কবলে পড়ল, তার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পাঁচ বীর জওয়ানের এই অকাল প্রয়াণে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *