অসুখ হলেই কি গুগল বা চ্যাটজিপিটিতে সার্চ করছেন? সাবধান, ডেকে আনছেন বড় বিপদ!
April 17, 2026

স্বাস্থ্য সংক্রান্ত প্রশ্নের উত্তর প্রদানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) এখনো পুরোপুরি নির্ভুল নয়। সাম্প্রতিক এক গবেষণার তথ্য অনুযায়ী, স্বাস্থ্য বিষয়ে করা প্রশ্নগুলোর উত্তরে প্রাপ্ত তথ্যের ৫০ শতাংশই ভুল। গবেষণায় দেখা গেছে, সাধারণ রোগ বা টিকা সংক্রান্ত বিষয়ে এআই সঠিক তথ্য দিলেও অটোইমিউন রোগ, স্টেম সেল থেরাপি বা মস্তিষ্কের জটিল অসুখের মতো স্পর্শকাতর বিষয়ে প্রায়ই ভ্রান্ত ব্যাখ্যা দিচ্ছে।
জটিল প্রশ্নের উত্তর দিতে গিয়ে ‘মেটা এআই’-সহ বিভিন্ন এআই মডেল বেশ অসুবিধার সম্মুখীন হচ্ছে। গবেষকদের মতে, স্বাস্থ্য সংক্রান্ত তথ্যের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর অতিরিক্ত নির্ভরশীলতা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ও ক্ষতিকারক হতে পারে।
