চাণক্যও হার মানবেন! প্রিয়াঙ্কার কটাক্ষে হাসিতে ফেটে পড়লেন শাহ?

চাণক্যও হার মানবেন! প্রিয়াঙ্কার কটাক্ষে হাসিতে ফেটে পড়লেন শাহ?

সংসদে প্রিয়াঙ্কার নিশানায় অমিত শাহের ‘কূটনীতি’, তীব্র বিতর্কের মুখে আসন পুনর্বিন্যাস বিল

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল সংক্রান্ত বিতর্কের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সমালোচনা করলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। তিনি অভিযোগ করেন, এই বিলের আড়ালে আসন পুনর্বিন্যাস বিল চাপিয়ে দিয়ে গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে সরকার। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করে প্রিয়াঙ্কা বলেন, সরকারের এই ‘কূট চাল’ দেখলে স্বয়ং চাণক্যও লজ্জা পেতেন। তাঁর এই মন্তব্য ঘিরে সংসদে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ে।

আসন পুনর্বিন্যাস প্রক্রিয়ার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে সরকার নতুন একটি বিল এনেছে, যা নিয়ে বিরোধীরা তীব্র আপত্তি জানিয়েছেন। এই বিলে জনগণনার বাধ্যবাধকতা এড়িয়ে সরকারের মর্জিমাফিক আসন পুনর্বিন্যাসের সুযোগ রাখা হয়েছে, যা সংবিধানের গুরুত্ব খর্ব করতে পারে বলে বিরোধী শিবিরের আশঙ্কা। বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত চলা এই উত্তপ্ত বিতর্কে বিরোধীরা অভিযোগ করেন, মহিলা সংরক্ষণের আড়ালে রাজনৈতিক স্বার্থসিদ্ধির লক্ষ্যেই সরকার এই বিল এনেছে, যা ভবিষ্যতে নির্বাচনী প্রক্রিয়ার ওপর সরকারের নিয়ন্ত্রণ বহুগুণ বাড়িয়ে দেবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *