অ্যান্ড্রয়েড ট্যাবলেটের বাজারে প্রবেশ করল লজিক, লঞ্চ হলো নিও এক্স১ প্রো

অ্যান্ড্রয়েড ট্যাবলেটের বাজারে প্রবেশ করল লজিক, লঞ্চ হলো নিও এক্স১ প্রো

ইন্টারেক্টিভ ডিসপ্লে ও এন্টারপ্রাইজ সলিউশন প্রস্তুতকারক সংস্থা লজিক এবার অ্যান্ড্রয়েড ট্যাবলেটের বাজারে পা রাখল। সংস্থাটি তাদের নতুন ট্যাবলেট ‘নিও এক্স১ প্রো’ বাজারে এনেছে। ডিভাইসটিতে ১০.৯৫ ইঞ্চির WUXGA আইপিএস ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন ১,৯২০ x ১,২০০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ৯০Hz। ব্যবহারকারীর চোখের সুরক্ষার জন্য এতে লো ব্লু-লাইট প্রটেকশন, অ্যান্টি-গ্লেয়ার ফিনিশ এবং অ্যান্টি-মাইক্রোবিয়াল কোটিং যুক্ত করা হয়েছে।

অ্যানোডাইজড অ্যালুমিনিয়াম ও পলিকার্বনেটের তৈরি এই ট্যাবলেটের ওজন ৫২০ গ্রাম এবং পুরুত্ব ৭.৮৯ মিমি। ধুলো ও জল থেকে সুরক্ষার জন্য এটি IP52 রেটিং প্রাপ্ত। পারফরম্যান্সের জন্য এতে অক্টা-কোর প্রসেসর, ৮GB র‍্যাম ও ১২৮GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১TB পর্যন্ত বাড়ানো সম্ভব। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৭ অপারেটিং সিস্টেমে চলে এবং এতে গুগল মোবাইল সার্ভিস সাপোর্ট রয়েছে।

ফটোগ্রাফি ও ভিডিও কলের জন্য এতে ১৩MP রিয়ার ও ৮MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য এতে ফোরজি এলটিই, ডুয়েল ব্যান্ড ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৩ এবং জিপিএস সুবিধা রয়েছে। দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য এতে ৮০০০mAh ব্যাটারি ও ১৮W ফাস্ট চার্জিং সুবিধা দেওয়া হয়েছে। অনলাইন ক্লাসের সুবিধার জন্য ট্যাবলেটের সাথে কিকস্ট্যান্ডযুক্ত প্রোটেক্টিভ কভার ও ম্যাগনেটিক মিনি-মিরর দেওয়া হচ্ছে। তবে ভারতের বাজারে এই ট্যাবলেটের দাম বা বিক্রির তারিখ সম্পর্কে সংস্থাটি এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *