আইএসএল-এর দ্বিতীয় পর্বের সূচি ঘোষণা, কবে হবে কলকাতা ডার্বি?

আইএসএল-এর দ্বিতীয় পর্বের সূচি ঘোষণা, কবে হবে কলকাতা ডার্বি?

ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) দ্বিতীয় পর্বের সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ডাবল রাউন্ড-রবিন ফরম্যাটে আয়োজিত এই টুর্নামেন্টে প্রতিটি দল বাকি ১২টি দলের বিরুদ্ধে আরও একবার করে মাঠে নামবে। আগামী ২২ জানুয়ারি দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে পাঞ্জাব এফসি ও নর্থইস্ট ইউনাইটেড এফসি-র ম্যাচের মাধ্যমে এই পর্বের সূচনা হবে। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটায়।

টুর্নামেন্টের অন্যতম আকর্ষণীয় ম্যাচ কলকাতা ডার্বি অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফসি। সন্ধে সাড়ে সাতটায় শুরু হতে যাওয়া এই ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। লিগ পর্বের শেষ পর্যায়ের ম্যাচগুলি ২০২৭ সালের ১৪ থেকে ১৮ এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে।

এবারের আইএসএল পুরনো ফরম্যাটে ফিরেছে, যেখানে লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার প্রথম ছয়টি দল প্লে-অফে জায়গা করে নেবে। শীর্ষে থাকা দল আইএসএল শিল্ড জয় করবে। আগামী ২৪ এপ্রিল থেকে প্লে-অফ শুরু হবে এবং সেমি-ফাইনাল হবে দুই লেগে। দুই সেমি-ফাইনালের বিজয়ী দল আগামী ৮ মে ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে। ফাইনাল ম্যাচটি সন্ধে সাড়ে সাতটায় শুরু হবে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *