মাইক্রোসফটের পরিষেবা বিভ্রাটের পর আলোচনায় ব্রিটিশ ভবিষ্যৎদ্রষ্টা ক্রেগ হ্যামিল্টন পার্কার

মাইক্রোসফটের পরিষেবা বিভ্রাটের পর আলোচনায় ব্রিটিশ ভবিষ্যৎদ্রষ্টা ক্রেগ হ্যামিল্টন পার্কার

বিশ্বজুড়ে মাইক্রোসফটের পরিষেবা বিপর্যয়ের ঘটনার পর নতুন করে আলোচনায় উঠে এসেছেন ব্রিটিশ ভবিষ্যৎদ্রষ্টা ক্রেগ হ্যামিল্টন পার্কার। ‘প্রফেট অফ ডুম’ হিসেবে পরিচিত এই ব্যক্তি দাবি করেছেন, কয়েক মাস আগেই তিনি বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের ইঙ্গিত দিয়েছিলেন। গত ১৩ নভেম্বর মাইক্রোসফটের আউটলুক, টিমস এবং কোপাইলটের মতো পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়লে বিশ্বজুড়ে ব্যবহারকারীরা ব্যাপক সমস্যার সম্মুখীন হন।

এই ঘটনার প্রেক্ষিতে ক্রেগ তাঁর ইউটিউব চ্যানেলে পুরনো কিছু ভিডিওর অংশ তুলে ধরে দাবি করেন, তিনি আগেই সাইবার হামলা এবং প্রযুক্তিগত ত্রুটি নিয়ে সতর্ক করেছিলেন। তাঁর দাবি অনুযায়ী, ২০২৫ সালের মার্চ এবং ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে তিনি উইন্ডোজ ও অ্যাপলের মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করেছিলেন। মাইক্রোসফটের সাম্প্রতিক বিভ্রাটকে তিনি সেই ভবিষ্যদ্বাণীরই বাস্তব রূপ বলে মনে করছেন।

ক্রেগ হ্যামিল্টন পার্কারের মতে, ভবিষ্যতে ইন্টারনেট, বিদ্যুৎ পরিষেবা, ব্যাঙ্ক এবং সুপারমার্কেটের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি বড় ধরনের সাইবার হামলার কবলে পড়তে পারে। তবে মাইক্রোসফটের পক্ষ থেকে এই বিভ্রাটের কারণ হিসেবে কোনো সাইবার হামলার কথা স্বীকার করা হয়নি। সংস্থার দাবি, নেটওয়ার্কের ক্ষমতা বাড়ানোর কাজের সময় একটি প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই পরিষেবা বিভ্রাট ঘটেছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *