আইনজীবী সনদ স্থগিত, বড় পদক্ষেপ বার কাউন্সিলের!

আইনজীবী সনদ স্থগিত, বড় পদক্ষেপ বার কাউন্সিলের!

বাংলাদেশ বিচার বিভাগ পৃথক্‌করণ মামলার ঐতিহাসিক ব্যক্তিত্ব ও অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মাসদার হোসেনের আইনজীবী সনদ সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ বার কাউন্সিল। বুধবার বার কাউন্সিলের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে, কেন তাঁর সনদ স্থায়ীভাবে বাতিল করা হবে না, তা জানতে চেয়ে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

বার কাউন্সিলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১২ এপ্রিল একটি দৈনিক পত্রিকায় মাসদার হোসেনের বিরুদ্ধে পেশাগত অনৈতিকতা ও দুর্নীতির অভিযোগ প্রকাশিত হলে তারা তদন্ত শুরু করে। অভিযোগের প্রাথমিক সত্যতা ও পেশাগত নৈতিকতা বিবেচনায় জনস্বার্থে এবং আইনজীবীদের মর্যাদা রক্ষায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। উল্লেখ্য, মাসদার হোসেন ১৯৯৫ সালে বিচার বিভাগ পৃথক্‌করণের ঐতিহাসিক মামলাটি করার মাধ্যমে পরিচিতি পান এবং তিনি বর্তমানে বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য হিসেবে যুক্ত আছেন। এদিকে, নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে মাসদার হোসেন লিখিত বক্তব্যে দাবি করেছেন যে, বিশেষ মহলের উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর সংবাদের কারণে তাঁকে হেয় করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *