আকাশে ফরাসি রাফাল বনাম চিনের J-16! ডগফাইটের মহড়ায় সিঁদুরে মেঘ দেখছে ভারত? – এবেলা

আকাশে ফরাসি রাফাল বনাম চিনের J-16! ডগফাইটের মহড়ায় সিঁদুরে মেঘ দেখছে ভারত? – এবেলা

এবেলা ডেস্কঃ

চিন ও মিশরের যৌথ সামরিক মহড়ায় ফরাসি রাফাল যুদ্ধবিমানের মুখোমুখি হয়েছে চিনের উন্নত J-16 ফাইটার জেট। গত ২২ অগস্ট শুরু হওয়া এই মহড়ার দ্বিতীয় পর্যায়ে দুই দেশের পাইলটরা বাস্তব যুদ্ধের মতো পরিস্থিতিতে ডগফাইটের কৌশল পরীক্ষা করেন। দুটি বিমানই সাড়ে চার প্রজন্মের এবং আধুনিক অ্যাভিওনিক্সে সজ্জিত হওয়ায় এই অনুশীলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মিশরের সেনায় থাকা রাফালের বিরুদ্ধে চিনা বিমানের এই মহড়া আন্তর্জাতিক মহলে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে।

এই মহড়ার দিকে ভারতীয় সামরিক বিশেষজ্ঞদের তীক্ষ্ণ নজর রয়েছে। পাকিস্তান বর্তমানে চিনের তৈরি যুদ্ধবিমান ব্যবহারের পাশাপাশি J-16 কেনার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেছে। গত বছর ভারত-পাকিস্তান সংঘাতে রাফাল ও চিনা যুদ্ধবিমানের ভূমিকা সামনে আসায়, চিনা জেটের প্রকৃত সক্ষমতা এবং কৌশলগত পারফরম্যান্স পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছে নয়াদিল্লি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *