আগামী বছর থেকেই স্কুলে অ্যাপের মাধ্যমে বায়োমেট্রিক হাজিরা

আগামী বছর থেকেই স্কুলে অ্যাপের মাধ্যমে বায়োমেট্রিক হাজিরা

রাজ্যের প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তরের সমস্ত স্কুলে শিক্ষক, শিক্ষাকর্মী এবং পড়ুয়াদের জন্য অ্যাপ-ভিত্তিক বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী বছর থেকেই এই নতুন পদ্ধতি কার্যকর করা হবে। ফেস রেকগনিশন বা মুখের ছবি শনাক্তকরণের মাধ্যমে এই হাজিরা নেওয়া হবে। এর ফলে আলাদা কোনো বায়োমেট্রিক যন্ত্রের পরিবর্তে নিজেদের মোবাইল অ্যাপ ব্যবহার করেই শিক্ষক ও শিক্ষাকর্মীরা উপস্থিতি নথিভুক্ত করতে পারবেন।

স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন, পড়ুয়াদের উপস্থিতির পাশাপাশি শিক্ষক ও শিক্ষাকর্মীদের ক্ষেত্রেও এই অ্যাপের মাধ্যমে হাজিরা বাধ্যতামূলক করা হচ্ছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো স্কুলের দৈনন্দিন হাজিরা ব্যবস্থাকে আরও আধুনিক ও স্বচ্ছ করে তোলা। এর আগে শুধুমাত্র পড়ুয়াদের জন্য মোবাইল অ্যাপ চালুর কথা শোনা গেলেও, এবার শিক্ষক ও শিক্ষাকর্মীদেরও এই প্রক্রিয়ার আওতায় আনা হচ্ছে।

শিক্ষক বদলি নীতি নিয়েও মন্ত্রী নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি জানিয়েছেন, বর্তমানে যে বদলি নীতি কার্যকর রয়েছে, সেটিই বহাল থাকবে। বদলি সংক্রান্ত এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর নিয়ে নতুন কোনো বিশেষ ব্যবস্থা এখনই চালু হচ্ছে না। শিক্ষক বদলির ক্ষেত্রে স্কুলের প্রয়োজনীয়তা এবং পড়ুয়াদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। যে স্কুলে উদ্বৃত্ত শিক্ষক রয়েছেন বা যেখানে পর্যাপ্ত শিক্ষকের অভাব রয়েছে, সেই বিষয়গুলো বিবেচনা করেই বদলির সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *