আড়াইশো টাকায় ঝুলিভর্তি ওষুধ! ভারতের চিকিৎসা ব্যবস্থা দেখে মুগ্ধ ইউরোপীয় তরুণী

আড়াইশো টাকায় ঝুলিভর্তি ওষুধ! ভারতের চিকিৎসা ব্যবস্থা দেখে মুগ্ধ ইউরোপীয় তরুণী

পর্তুগাল থেকে কেরালা ভ্রমণে আসা পঁচিশ বছর বয়সী পর্যটক ইনেস ফারিয়া ভারতের স্বাস্থ্য পরিষেবার স্বল্পমূল্য ও সহজলভ্যতা দেখে বিস্ময় প্রকাশ করেছেন। কেরালায় থাকাকালীন প্রচণ্ড কাশি ও গলা ব্যথায় আক্রান্ত হয়ে তিনি স্থানীয় একটি দোকান থেকে সিরাপ ও তিন প্যাকেট ট্যাবলেট কেনেন। এই ওষুধের জন্য মাত্র ২৫২ টাকা বিল দেখে তিনি স্তম্ভিত হয়ে যান, কারণ ইউরোপের দেশগুলোতে একই ওষুধের দাম কয়েক গুণ বেশি।

নিজের এই অভিজ্ঞতার কথা ইনেস ফারিয়া সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওতে তিনি জানান, ভারতের এই সাশ্রয়ী চিকিৎসা ব্যবস্থা দেখে তিনি বিস্ময়বোধ করছেন এবং নিজ দেশে না ফিরে ভারতেই থেকে যাওয়ার কথা ভাবছেন। এ ঘটনা বিশ্ববাজারে ভারতের জেনেরিক ওষুধের প্রভাব এবং পর্যটকদের জন্য ভারতের স্বাস্থ্য পরিকাঠামোর ইতিবাচক দিকটিকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, যেখানে অনেকে ভারতের সরকারি হাসপাতালের বিনামূল্যে চিকিৎসা পাওয়ার সুবিধার কথা উল্লেখ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *