বান্ধবীর চুলের প্রশংসায় ক্ষীপ্ত তরুণী, কাঁচি চালিয়ে নিলেন চরম প্রতিশোধ!

বান্ধবীর চুলের প্রশংসায় ক্ষীপ্ত তরুণী, কাঁচি চালিয়ে নিলেন চরম প্রতিশোধ!

মুম্বাইয়ের আন্ধেরি পশ্চিমের ভার্সোভায় এক কলেজ ছাত্রীর ওপর তার বান্ধবীর ভয়াবহ হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, অভিযুক্ত তরুণী লাইবার প্রেমিকের মুখে ওই ছাত্রীর চুলের প্রশংসা শুনে ঈর্ষান্বিত হয়ে এই আক্রমণের পরিকল্পনা করেন। গত ২৫ মার্চ রাতে আইসক্রিম ডেলিভারির অছিলায় কৌশলে বান্ধবীর ঘরে ঢুকে তাকে মারধর করা হয় এবং কাঁচি দিয়ে জোরপূর্বক তার চুল কেটে মাটিতে ফেলে দেওয়া হয়।

এই ঘটনার পর ভুক্তভোগী ছাত্রী ভার্সোভা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত লাইবা ও তার সঙ্গীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। তদন্তকারী কর্মকর্তারা খতিয়ে দেখছেন যে, জড়িত তরুণীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত রিল তৈরি করেন বলে এটি কোনো প্রকৃত প্রতিহিংসামূলক ঘটনা, নাকি সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য সাজানো কোনো নাটক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *