চুরির অপবাদে দুই শিশুকন্যাকে রাতভর ঝুলিয়ে রাখলেন মদ্যপ বাবা!

চুরির অপবাদে দুই শিশুকন্যাকে রাতভর ঝুলিয়ে রাখলেন মদ্যপ বাবা!

মহারাষ্ট্রের সাংলি জেলার বানপুরি গ্রামে প্রতিবেশীর টাকা চুরির অপবাদে নিজের দুই শিশুকন্যাকে রাতভর ছাদ থেকে ঝুলিয়ে রেখে অকথ্য নির্যাতনের অভিযোগ উঠেছে এক মদ্যপ বাবার বিরুদ্ধে। এই নৃশংস ঘটনায় ৯ বছর বয়সী ছোট মেয়ে রুতুজার মৃত্যু হয়েছে এবং ১১ বছর বয়সী বড় মেয়ে অনুজা গুরুতর আহত অস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ জানায়, অভিযুক্ত দাদু হাইবাত ইয়ামগার মদ্যপ অবস্থায় দুই মেয়ের হাত-পা বেঁধে লোহার চৌকাঠের সাথে ঝুলিয়ে রেখে নির্যাতন চালায়। পরিবারের সদস্যরা বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের খুনের হুমকি দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযুক্ত পিতাকে গ্রেপ্তার করেছে এবং তার বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার মামলা দায়ের করে আইনি প্রক্রিয়া শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *