‘আপনারা না পারলে আমরাই করছি’, ক্ষতিকর খাবার নিয়ে কেন্দ্র ও ফ্যাসাই-কে সুপ্রিম-হুঁশিয়ারি – এবেলা

‘আপনারা না পারলে আমরাই করছি’, ক্ষতিকর খাবার নিয়ে কেন্দ্র ও ফ্যাসাই-কে সুপ্রিম-হুঁশিয়ারি – এবেলা

এবেলা ডেস্কঃ

প্যাকেটজাত খাবার প্রস্তুতকারক সংস্থাগুলো যাতে অতিরিক্ত চিনি, লবণ এবং স্যাচুরেটেড ফ্যাট ব্যবহারের কথা প্যাকেটের ওপর স্পষ্ট ভাষায় উল্লেখ করে, কেন্দ্রকে সেই নিয়ম চালুর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু নির্দেশ বাস্তবায়নে দীর্ঘসূত্রতার কারণে বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের ডিভিশন বেঞ্চের তীব্র ভর্ৎসনার মুখে পড়েছে মোদি সরকার এবং খাদ্য নিয়ামক সংস্থা ‘ফ্যাসাই’ (FSSAI)। শুনানিতে বেঞ্চ স্পষ্ট মন্তব্য করে— সরকার পদক্ষেপ না নিলে আদালত নিজেই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।

আদালত জানায়, বিষয়টি সাধারণ মানুষ এবং বিশেষ করে শিশুদের স্বাস্থ্যের সঙ্গে সরাসরি যুক্ত। ফলে কোনো বড় বাণিজ্যিক সংস্থার স্বার্থে জনস্বাস্থ্যকে ক্ষুণ্ণ করা যাবে না। অন্যদিকে, ঐতিহ্যবাহী দেশীয় খাবারের উদাহরণ টেনে কেন্দ্র সতর্কবার্তায় ছাড় চাওয়ার চেষ্টা করলেও আদালত তা খারিজ করে দেয়। বেঞ্চের সাফ বক্তব্য, প্রস্তুতকারক সংস্থাগুলির অসুবিধা হলেও ক্রেতার জানার অধিকার সবকিছুর ওপরে। মোদি সরকারকে নির্দেশিকা কার্যকরের জন্য দুই সপ্তাহের চূড়ান্ত সময় বেঁধে দিয়েছে শীর্ষ আদালত; এই সময়ের মধ্যে পদক্ষেপ না নিলে আদালত সরাসরি রায় ঘোষণা করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *