‘আমি বীরভূমের ব্যাটা, নিজের ভাষায় কথা বলবই!’ তীব্র বিতর্কের মুখে ‘স্যাঁটা গরম’ মন্তব্যের ধামাকা ব্যাখ্যা শিক্ষামন্ত্রীর – এবেলা

‘আমি বীরভূমের ব্যাটা, নিজের ভাষায় কথা বলবই!’ তীব্র বিতর্কের মুখে ‘স্যাঁটা গরম’ মন্তব্যের ধামাকা ব্যাখ্যা শিক্ষামন্ত্রীর – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: শিক্ষায় দুর্নীতি রুখতে গিয়ে সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্য করে বসেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। দুর্নীতিবাজদের ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। মন্ত্রীর মুখে এমন শব্দ শুনেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়, শুরু হয় তীব্র বিতর্ক। অবশেষে সেই বিতর্কের মুখে নিজের মন্তব্যের এক অভিনব ব্যাখ্যা দিলেন মন্ত্রী মশাই।

শব্দের কাঁটাছেড়া করতে গিয়ে মন্ত্রী স্পষ্ট জানান, তাঁর এই মন্তব্যকে ভুলভাবে নেওয়া হয়েছে। তিনি বলেন, “আমাদের বীরভূমে এই শব্দ নানা অর্থে ব‍্যবহৃত হয়। মূলত কারও কোমর ভেঙে দেওয়া কিংবা উচিত ও কঠোর শিক্ষা দেওয়া বোঝাতে এই কথা বলা হয়।” অর্থাৎ, শিক্ষায় দুর্নীতি করলে যে রেয়াত করা হবে না, তিনি সেটাই বোঝাতে চেয়েছেন।

এখানেই শেষ নয়, নিজের মাটির টান এবং বীরভূমের ভাষা নিয়ে রীতিমতো বুক চিতিয়ে সওয়াল করেছেন উচ্চশিক্ষামন্ত্রী। সমালোচকদের উদ্দেশ্যে সাফ ভাষায় তাঁর জবাব, “আমি বীরভূমের ব্যাটা। আপনাদের জন্য কি আমি আমার নিজের ভাষা, বীরভূমের ভাষায় কথা বলব না? আমি বীরভূমের ভাষাতেই কথা বলব, আর যখন ইচ্ছে হবে তখনই বলব।” মন্ত্রীর এই পাল্টা ড্যামেজ কন্ট্রোল এবং বীরভূমি মেজাজ এখন রাজনৈতিক মহলে তুমুল চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *