আমেরিকায় এটিসি ব্যবস্থায় যান্ত্রিক ত্রুটি, ব্যাহত বিমান পরিষেবা

আমেরিকায় এটিসি ব্যবস্থায় যান্ত্রিক ত্রুটি, ব্যাহত বিমান পরিষেবা

আমেরিকার ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনস্ট্রেশনের এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় যান্ত্রিক ত্রুটির কারণে দেশজুড়ে বিমান পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল। ব্যস্ত সময়ে এই বিভ্রাটের ফলে ১১ হাজারের বেশি বিমানের সূচি প্রভাবিত হয় এবং প্রায় পাঁচ হাজার বিমান বাতিল করতে হয়। মার্কিন পরিবহণ সচিব সিন ডাফি জানিয়েছেন, এটিসি-র সুইচ এবং রাউটার অতিরিক্ত তথ্যের চাপে কাজ করা বন্ধ করে দিয়েছিল, যার ফলে বিমান চলাচল নিয়ন্ত্রণ করা আসাম্ভব হয়ে পড়েছিল।

নিরাপত্তাজনিত কারণে কর্তৃপক্ষ দেশজুড়ে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করে। তবে এই ঘটনার সঙ্গে কোনো জঙ্গি হামলা বা সাইবার হানার যোগ নেই বলে স্পষ্ট করা হয়েছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ঘটনার পর আমেরিকা জুড়ে এত দীর্ঘ সময় ধরে বিমান পরিষেবা বন্ধ রাখার ঘটনা এটিই প্রথম। দীর্ঘ চার ঘণ্টা পর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও বিমান চলাচল স্বাভাবিক হতে বেশ সময় লেগেছে, যার ফলে হাজার হাজার যাত্রী বিমানবন্দরে চরম ভোগান্তির শিকার হয়েছেন।

মার্কিন পরিবহণ সচিবের মতে, দেশের এটিসি পরিকাঠামো অত্যন্ত পুরনো হয়ে পড়েছে এবং এটি আধুনিকীকরণের জন্য বিপুল অর্থ বরাদ্দের প্রয়োজন। এর আগে পরিকাঠামো উন্নয়নের জন্য মার্কিন কংগ্রেস অর্থ বরাদ্দ করেছিল এবং পুরনো তামার টেলিকম নেটওয়ার্কের ৬৮ শতাংশ বদলে উচ্চগতির ফাইবার নেটওয়ার্ক বসানো হয়েছিল, তবুও এই বিপর্যয় এড়ানো সম্ভব হয়নি। উল্লেখ্য, ২০২৩ সালের জানুয়ারি মাসেও এফএএ-র কম্পিউটার ব্যবস্থায় গোলমালের কারণে বিমান পরিষেবা ব্যাহত হয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *