আম্বানিকে হারিয়ে আবারও এশিয়ার সেরা ধনী আদানি, কত কোটির মালিক হলেন তিনি?

আম্বানিকে হারিয়ে আবারও এশিয়ার সেরা ধনী আদানি, কত কোটির মালিক হলেন তিনি?

শেয়ার বাজারে আদানি গ্রুপের কো ম্পা নিগুলোর শেয়ারের বড় উত্থানে আবারও এশিয়ার শীর্ষ ধনকুবেরের শিরোপা পুনরুদ্ধার করেছেন আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের তথ্য অনুযায়ী, একদিনে তাঁর ব্যক্তিগত সম্পদ ৩ দশমিক ৫৬ বিলিয়ন ডলার বেড়ে দাঁড়িয়েছে ৯২ দশমিক ৬ বিলিয়ন ডলারে। এই বৃদ্ধির ফলে তিনি পেছনে ফেলেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানিকে। বর্তমানে গৌতম আদানি বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় ১৯তম এবং ৯০ দশমিক ৮ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে মুকেশ আম্বানি ২০তম স্থানে রয়েছেন।

গৌতম আদানির সম্পদের এই উল্লম্ফনের পেছনে মূল ভূমিকা রেখেছে আদানি এনার্জি ও পাওয়ার সেক্টরের শেয়ারের ঊর্ধ্বগতি। ২০২৬ সালে এখন পর্যন্ত তাঁর সম্পদমূল্য বেড়েছে প্রায় ৮ দশমিক ১ বিলিয়ন ডলার। অন্যদিকে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার দরে অস্থিরতার কারণে মুকেশ আম্বানির সম্পদ চলতি বছর ১৬ দশমিক ৯ বিলিয়ন ডলার হ্রাস পেয়েছে। একই সময়ে বিশ্বজুড়ে ধনকুবেরদের সম্পদের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন দেখা গেছে, যেখানে ইলন মাস্ক ৬৫৬ বিলিয়ন ডলার নিয়ে বিশ্বের শীর্ষ ধনী হিসেবে নিজের অবস্থান অটুট রেখেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *