ইতিহাসের পাতায় জাপান-তিউনিসিয়া! বিশ্বকাপের ১০০০তম ম্যাচ ঘিরে ফিফার বিশেষ চমক – এবেলা
June 21, 2026

এবেলা ডেস্কঃ
স্পোর্টস ডেস্ক: পুরুষদের ফিফা বিশ্বকাপের ইতিহাসে এবার এক অনন্য মাইলফলক! রবিবার জাপান বনাম তিউনিসিয়ার লড়াইয়ের মধ্য দিয়েই ১০০০তম ম্যাচের সাক্ষী হতে চলেছে গোটা ফুটবল বিশ্ব। আর এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে বিশেষ চমকের আয়োজন করেছে ফিফা (FIFA)।
কী থাকছে এই বিশেষ চমক?
- এই মেগা ম্যাচ পরিচালনার গুরুদায়িত্ব পেয়েছেন রোমানিয়ার রেফারি ইস্তভান কোভাকস।
- ঐতিহাসিক এই ম্যাচ উপলক্ষে রেফারি সহ অন্যান্য ম্যাচ অফিসিয়ালদের জার্সিতে থাকবে অভিনব ছোঁয়া। তাঁদের কিটের হাতায় থাকবে আকর্ষণীয় সোনালি স্ট্রাইপ।
- পাশাপাশি, সকলের জার্সিতে জ্বলজ্বল করবে ‘Match 1000’ লেখা বিশেষ প্যাচ।
রবিবার ভারতীয় সময় সকাল ঠিক ৯টা ৩০ মিনিট থেকে শুরু হবে ইতিহাসের পাতায় জায়গা করে নেওয়া এই বহু প্রতীক্ষিত ফুটবল লড়াই।
