ইথানল মিশ্রিত পেট্রল কি সত্যিই লোকসান বাড়াচ্ছে? আসল সত্যি জানাল কেন্দ্র! – এবেলা

ইথানল মিশ্রিত পেট্রল কি সত্যিই লোকসান বাড়াচ্ছে? আসল সত্যি জানাল কেন্দ্র! – এবেলা

এবেলা ডেস্কঃ

ইথানল মিশ্রিত ই-২০ জ্বালানি নিয়ে গাড়ির মালিকদের দুশ্চিন্তা কিছুটা হলেও স্বীকার করে নিল কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। সরকার মেনে নিয়েছে যে, সাধারণ পেট্রলের তুলনায় এই জ্বালানিতে গাড়ির মাইলেজ ৩ থেকে ৫ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। একই সঙ্গে, সাধারণ মানুষের জন্য ই-২০ পেট্রলের দাম কমার কোনো নিশ্চয়তাও নেই বলে সাফ জানিয়ে দিয়েছে কেন্দ্র। কারণ হিসেবে বলা হয়েছে, জ্বালানির এই দাম শুধু আন্তর্জাতিক বাজারের অশোধিত তেলের ওপর নয়, বরং অভ্যন্তরীণ বাজারে ইথানলের দামের ওপরও নির্ভরশীল।

তবে এই সীমাবদ্ধতা সত্ত্বেও কেন্দ্র ই-২০ জ্বালানিকে দীর্ঘমেয়াদে সুবিধাজনক বলে দাবি করেছে। সরকারের মতে, ই-২০ ব্যবহারের মূল লক্ষ্য বিদেশ থেকে তেল আমদানির ওপর নির্ভরতা কমানো এবং জ্বালানি আমদানিতে দেশের খরচ সাশ্রয় করা। এছাড়াও, এই জ্বালানির অকটেন রেটিং বেশি হওয়ায় এটি ইঞ্জিনের কার্যক্ষমতা বৃদ্ধি, দূষণ কমানো এবং ইঞ্জিনকে দীর্ঘস্থায়ী রাখতে সাহায্য করবে। তাই মাইলেজ কিছুটা কমলেও সার্বিক বিচারে এটি পরিবেশ ও ইঞ্জিনের জন্য বেশ কার্যকর বলে মনে করছে পেট্রোলিয়াম মন্ত্রক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *