পলাতক ‘পুষ্পা’র সেনাপতির কাটমানি ফেরালেন স্ত্রী! চাপের মুখে গ্রামবাসীর মুখে হাসি – এবেলা

পলাতক ‘পুষ্পা’র সেনাপতির কাটমানি ফেরালেন স্ত্রী! চাপের মুখে গ্রামবাসীর মুখে হাসি – এবেলা

এবেলা ডেস্কঃ

ফলতার তৃণমূল নেতা গুরুপদ মণ্ডলের বিরুদ্ধে ওঠা কাটমানি আত্মসাতের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। বেলসিংহা অঞ্চলের এই দাপুটে নেতা বর্তমানে পলাতক থাকলেও, চাপের মুখে তার স্ত্রী সুচিত্রা মণ্ডল ও দুই অনুগামী মিলে সাধারণ মানুষের হাতে প্রায় সাড়ে ৮ লক্ষ টাকা তুলে দিলেন। আবাস যোজনা ও আমফানের ক্ষতিপূরণের টাকা থেকে মোটা অঙ্কের কাটমানি নেওয়ার অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

তৃণমূল জমানায় জাহাঙ্গির খানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত গুরুপদর বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগের তালিকা দীর্ঘ। রাজ্যে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর ভুক্তভোগীরা সোচ্চার হওয়ায় এই টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে কষ্টের টাকায় অর্জিত সরকারি অনুদান লুট করা হয়েছিল। তবে টাকা ফেরত পেয়ে কিছুটা স্বস্তি ফিরেছে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের মধ্যে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *