ইরানে কি তবে সামরিক সংঘাতের অবসান? শীঘ্রই বড় শান্তিচুক্তির ইঙ্গিত দিয়ে নেতানিয়াহুকে ফোন ট্রাম্পের – এবেলা

ইরানে কি তবে সামরিক সংঘাতের অবসান? শীঘ্রই বড় শান্তিচুক্তির ইঙ্গিত দিয়ে নেতানিয়াহুকে ফোন ট্রাম্পের – এবেলা

এবেলা ডেস্কঃ

ওয়াশিংটন: মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের অশান্তি ও যুদ্ধ পরিস্থিতি কি এবার থামতে চলেছে? ইরানের সঙ্গে এক ঐতিহাসিক শান্তিচুক্তি নিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেজ্জামান নেতানিয়াহুর সঙ্গে সরাসরি ফোনে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসনের একটি নির্ভরযোগ্য সূত্রকে উদ্ধৃত করে আমেরিকার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলি এই চাঞ্চল্যকর দাবি করেছে।

উক্ত সূত্রের দাবি, ট্রাম্প ইজরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আশ্বস্ত করে জানিয়েছেন যে, ইরানের সঙ্গে সমঝোতা প্রক্রিয়া অত্যন্ত দ্রুত চূড়ান্ত রূপ নিতে চলেছে। শুধু তাই নয়, এর ফলে মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাত ও যুদ্ধ পরিস্থিতিরও অবসান ঘটতে পারে বলে জোরালো ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের এই বার্তার পর বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মিলছে। দীর্ঘদিন ধরে চলা ইজরায়েল-ইরান সংঘাতের জল এবার কোন দিকে গড়ায় এবং ট্রাম্পের এই মধ্যস্থতায় শেষ পর্যন্ত শান্তি ফেরে কি না, সেদিকেই এখন তাকিয়ে গোটা বিশ্ব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *