ইসরায়েলি হামলার ছক রুখে দিল পাকিস্তান!

ইসরায়েলি হামলার ছক রুখে দিল পাকিস্তান!

ইসলামাবাদে উচ্চপর্যায়ের বৈঠক শেষে তেহরান ফেরার পথে ইরানের স্পিকার মহম্মদ বাঘের ঘালিবাফসহ উচ্চপদস্থ প্রতিনিধিদের বহনকারী বিমানটিকে প্রায় দুই ডজন পাকিস্তানি যুদ্ধবিমান দিয়ে কড়া পাহারায় রাখা হয়। ইজরায়েলি হামলার আশঙ্কায় ইরানের প্রতিনিধি দলের নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান এই নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আকাশে ওত পেতে থাকা সম্ভাব্য ইজরায়েলি হামলা রুখতে এবং আকাশপথের নজরদারির জন্য পাকিস্তান যুদ্ধের বিমান ছাড়াও উন্নত ‘এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম’ বা ‘অ্যাওয়াকস’ (AWACS) প্রযুক্তি ব্যবহার করেছে।

গত ১১ এপ্রিল ইসলামাবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ ২১ ঘণ্টার ম্যারাথন বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো চূড়ান্ত সমাধান আসেনি। এই কূটনৈতিক ব্যর্থতার মাঝেই আগামী ২১ এপ্রিল যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে চলেছে। উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কার মধ্যেই পুনরায় সংকটের সমাধানের লক্ষ্যে আগামী ২০ এপ্রিল দ্বিতীয় দফার শান্তি বৈঠকের দিন ধার্য করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *