ইস্টবেঙ্গলে ফিরতে চান সল ক্রেসপো, ক্লাবের সিদ্ধান্তকে সম্মান

ইস্টবেঙ্গলের প্রাক্তন মিডফিল্ডার সল ক্রেসপো বর্তমানে স্পেনে একটি পেশাদার ক্লাবের সঙ্গে অনুশীলন করে নিজের ফিটনেস ধরে রেখেছেন। লাল-হলুদ জার্সিতে কাটানো সময়কে তিনি জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখেন। সুপার কাপ জয় এবং আইএসএল চ্যাম্পিয়ন দলের সদস্য হিসেবে নিজের অবদানের কথা স্মরণ করে তিনি ইস্টবেঙ্গলের প্রতি তাঁর ভালোবাসার কথা জানান।

গত মরশুমের শেষ দিকে চোটের কারণে মাঠের বাইরে ছিলেন এই স্প্যানিশ ফুটবলার। তিনি জানান, সঠিক চিকিৎসার অভাবে চোট আরও গুরুতর হয়েছিল। তবে এখন তিনি সম্পূর্ণ সুস্থ ও ফিট। মাঠে সতীর্থদের খেলতে দেখে তিনি হতাশ নন, বরং চোটকে খেলারই অংশ মনে করেন।

ক্রেপো বলেন, তিনি ব্যক্তিগতভাবে ইস্টবেঙ্গলে থাকতে চেয়েছিলেন, কিন্তু ক্লাবের পরিকল্পনা ভিন্ন ছিল। তিনি সেই সিদ্ধান্তকে সম্মান জানান। সমর্থকদের ভালোবাসা ও আবেগের কথা উল্লেখ করে তিনি জানান, ভবিষ্যতে সুযোগ পেলে আবারও ইস্টবেঙ্গলের হয়ে খেলে বড় ট্রফি জেতার স্বপ্ন দেখেন। বর্তমানে তিনি নতুন ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার অপেক্ষায় আছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *