ই২০ পেট্রোলে গাড়ির ক্ষতি? গড়করির চ্যালেঞ্জ উড়িয়ে ৬ জনকে হাজির করার হুঁশিয়ারি! – এবেলা

ই২০ পেট্রোলে গাড়ির ক্ষতি? গড়করির চ্যালেঞ্জ উড়িয়ে ৬ জনকে হাজির করার হুঁশিয়ারি! – এবেলা

এবেলা ডেস্কঃ

ই২০ পেট্রোল নিয়ে মন্ত্রী নিতিন গড়করির চ্যালেঞ্জ গ্রহণ করে পাল্টা শর্ত দিলেন সমাজকর্মী তেহসিন পুনাওয়ালা। গড়করির দাবি ছিল, এই জ্বালানিতে গাড়ির ক্ষতি হওয়ার প্রমাণ নেই। জবাবে পুনাওয়ালা জানান, তাঁদের কাছে ক্ষতিগ্রস্ত ৬ জন গাড়ির মালিক রয়েছেন। তাঁর শর্ত, সংবাদমাধ্যমের উপস্থিতিতে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে গড়করিকে বৈঠক করতে হবে। পাশাপাশি তিনি মন্ত্রীর পরিবারের ইথানল ব্যবসার প্রসঙ্গ টেনে স্বার্থের সংঘাতেরও অভিযোগ তুলেছেন।

সরকার দূষণ ও তেল আমদানি কমাতে দেশজুড়ে ই২০ পেট্রোল চালু করেছে। তবে বহু গাড়ির মালিকের অভিযোগ, এই জ্বালানির কারণে গাড়ির মাইলেজ ১০-২০ শতাংশ কমে যাচ্ছে। বিশেষ করে ২০২৩ সালের আগে তৈরি গাড়ির ইঞ্জিন ও ফুয়েল সিস্টেমের বিভিন্ন যন্ত্রাংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *