উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে মালদায় সম্পন্ন ছটপুজো

উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে মালদায় সম্পন্ন ছটপুজো

উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে মালদায় সম্পন্ন হলো ছটপুজো। উৎসবের শেষ দিনে মালদার বিভিন্ন ঘাটে ভক্তদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। ছটপুজোকে কেন্দ্র করে গোটা জেলায় এক পবিত্র ধর্মীয় আবহ তৈরি হয় এবং বিভিন্ন ঘাটে ব্যাপক জনসমাগম পরিলক্ষিত হয়।

রাজ্যের মন্ত্রী জয়েল মুর্মু হবিবপুর ব্লকের আকতৈল অঞ্চলের কেন্দপুকুর বেস্ট পাড়ার পুকুরঘাটে পুজার্চনায় অংশ নেন। মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি দীপালি বালা, বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলা সভাপতি প্রতাপ সিং, হবিবপুরের বিডিও অংশুমান দত্ত এবং হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখী রানী সাহা।

এরপর মন্ত্রী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বৈদ্যপুর অঞ্চলের হরিশ্চন্দ্রপুর যুব সংঘ ক্লাবের উদ্যোগে আয়োজিত ছটপুজোয় যোগ দেন। সেখানে সূর্যদেব ও গঙ্গা মায়ের মূর্তিতে পুজো নিবেদন করা হয়। রীতি মেনে উদীয়মান সূর্যকে অর্ঘ্য দেওয়ার মধ্য দিয়ে পুজোর মূল আচার সম্পন্ন হয় এবং উপস্থিত সকলে প্রসাদ গ্রহণ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *