উপনির্বাচনের জেরে পিছিয়ে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষা, দেখে নিন নতুন দিনক্ষণ! – এবেলা
September 11, 2026

এবেলা ডেস্কঃ
September 11, 20269:33 am
রাজ্যে দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের কারণে পিছিয়ে দেওয়া হলো উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, পরীক্ষাগুলি এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। পূর্বনির্ধারিত ৫, ৬ ও ৭ অক্টোবরের সূচি অনুযায়ী পরীক্ষাগুলি পরিবর্তিত হয়ে অনুষ্ঠিত হবে যথাক্রমে আগামী ১২, ১৩ ও ১৪ অক্টোবর।
তবে সময়সূচিতে কোনো রদবদল করা হয়নি। আগের নিয়মেই প্রতিটি পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত নেওয়া হবে।
নতুন সূচি অনুযায়ী বিষয়ভিত্তিক পরীক্ষার দিনক্ষণ:
- ১২ অক্টোবর (পূর্বনির্ধারিত দিন: ৫ অক্টোবর): গণিত (অঙ্ক), বিজনেস ম্যাথ অ্যান্ড বিজনেস স্ট্যাটিস্টিকস, বেসিক ম্যাথ ফর সোশ্যাল সায়েন্স, এগ্রিকালচার, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান ও অ্যারাবিক।
- ১৩ অক্টোবর (পূর্বনির্ধারিত দিন: ৬ অক্টোবর): সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, সোশিওলজি এবং ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার।
- ১৪ অক্টোবর (পূর্বনির্ধারিত দিন: ৭ অক্টোবর): বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স এবং কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন।
