‘উপাধি কাড়লেই ছাড় নয়!’ অনন্ত মহারাজের কুরুচিকর মন্তব্যে কঠোর আইনি ব্যবস্থার দাবি কুণাল ঘোষের – এবেলা

‘উপাধি কাড়লেই ছাড় নয়!’ অনন্ত মহারাজের কুরুচিকর মন্তব্যে কঠোর আইনি ব্যবস্থার দাবি কুণাল ঘোষের – এবেলা

এবেলা ডেস্কঃ

নেতাজী সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি সাংসদ অনন্ত মহারাজের করা মন্তব্যকে ‘কুরুচিকর’ অ্যাখ্যা দিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেস ক্ষোভ উগরে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং অসন্তোষ কমাতে রাজ্য সরকার ইতিমধ্যেই তাঁর ‘বঙ্গবিভূষণ’ সম্মাননা ফিরিয়ে নিয়েছে।

তবে সরকারের এই পদক্ষেপেই বিতর্ক থামছে না। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ স্পষ্ট জানান, নেতাজীকে নিয়ে এমন মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কেবল উপাধি কেড়ে নেওয়াই শেষ কথা হতে পারে না; অনন্ত মহারাজের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে তিনি দাবি জানান। রাজ্য সরকারের এই কড়া পদক্ষেপ এবং কুণাল ঘোষের বিস্ফোরক মন্তব্যের পর রাজনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। আগামী দিনে এই বিতর্ক কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *