বাঘ বাড়লেও কমছে জঙ্গল! মধ্যপ্রদেশে রক্তক্ষয়ী মানুষ-বন্যপ্রাণ সংঘাতে বাড়ছে উদ্বেগ – এবেলা

বাঘ বাড়লেও কমছে জঙ্গল! মধ্যপ্রদেশে রক্তক্ষয়ী মানুষ-বন্যপ্রাণ সংঘাতে বাড়ছে উদ্বেগ – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতের ‘টাইগার স্টেট’ মধ্যপ্রদেশে বন্যপ্রাণ সংরক্ষণের সাফল্য স্বস্তি আনলেও তৈরি হয়েছে উদ্বেগজনক বাস্তবতা। রাজ্যটিতে বাঘের সংখ্যা বাড়লেও সেই অনুপাতে বাড়েনি অরণ্যের পরিসর। ফলে মানুষ ও বন্যপ্রাণীর সীমানা এক হয়ে যাওয়ায় মারাত্মক আকার ধারণ করেছে সংঘাত। চলতি বছরের প্রথম আট মাসেই বন্যপ্রাণীর হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৫০ জন। এর মধ্যে বাঘের আক্রমণেই ২২ জনের মৃত্যু হয়েছে। মূলত মার্চ থেকে মে মাসে মহুয়া ও তেঁদু পাতা সংগ্রহ করতে বনাঞ্চলে যাওয়ায় আদিবাসী ও স্থানীয়দের মৃত্যুর হার বাড়ে।

মানুষের পাশাপাশি এই সংঘাতে বড় ধাক্কা খাচ্ছে বন্যপ্রাণীও। একই সময়ে রাজ্যে মৃত্যু হয়েছে ৪৫টির বেশি বাঘের। প্রাকৃতিক কারণ ছাড়াও সড়ক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ও চোরাশিকার এর জন্য দায়ী। পরিবেশবিদদের মতে, বসতি ও কৃষিজমির প্রসারে বন্যপ্রাণীদের চলাচলের পথ অবরুদ্ধ হওয়ায় তারা লোকালয়ে চলে আসছে। বিশেষজ্ঞদের সতর্কবার্তা, সংরক্ষণের সাফল্যের পাশাপাশি মানুষ ও বন্যপ্রাণীর নিরাপদ সহাবস্থানের উপযুক্ত পরিসর তৈরি না করলে এই সংকট আরও গভীর হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *