“এই জেলে কোনও মজাই নেই স্যার!” হোটেলের মতো জেলের রিভিউ দিয়ে খবরের শিরোনামে অদ্ভুত কয়েদি – এবেলা

“এই জেলে কোনও মজাই নেই স্যার!” হোটেলের মতো জেলের রিভিউ দিয়ে খবরের শিরোনামে অদ্ভুত কয়েদি – এবেলা

এবেলা ডেস্কঃ

লখনউ: সাধারণত অপরাধীরা জেলে যেতে ভয় পায়। কিন্তু উত্তরপ্রদেশের এক অদ্ভুত কয়েদি যা কাণ্ড ঘটাল, তা দেখে চক্ষু চড়কগাছ পুলিশের! “আমার এই জেলা জেল পছন্দ হচ্ছে না, দয়া করে আমাকে সেন্ট্রাল জেলে পাঠিয়ে দিন”— পুলিশের কাছে ওই কয়েদির এমন আবদার করার একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল।

জেল পছন্দ না হওয়ায় নালিশ!

পুলিশের গাড়িতে বসে থাকা ওই ব্যক্তির চোখে-মুখে গ্রেফতার হওয়ার কোনও ভয়ই ছিল না। বরং পুলিশের কাছে হাতজোড় করে সে বলতে থাকে, “এই জেলা জেলটা একদমই নিম্নমানের। এর আগে তিনবার ওই জেলে গিয়েছি, ওখানে থাকার কোনও মজাই নেই। তাই প্লিজ স্যার, এবার যেভাবেই হোক আমাকে সেন্ট্রাল জেলে পাঠিয়ে দিন।” কয়েদির মুখে এমন আবদার শুনে শুধু সেখানে থাকা বাকি বন্দিরাই নয়, খোদ পুলিশেরও মাথা ঘুরে যাওয়ার জোগাড় হয়।

হোটেলের মতো জেলের রিভিউ:

কোন জেল কেমন, তা নিয়ে সে যেভাবে রীতিমতো হোটেলের মতো ‘রিভিউ’ ও ‘রেটিং’ দিচ্ছিল, তাতে সেখানে উপস্থিত পুলিশকর্মীরাও নিজেদের হাসি চেপে রাখতে পারছিলেন না। এই অদ্ভুত ও হাসির ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে হাসির রোল উঠেছে। একজন কয়েদিও যে জেল নিয়ে এমন বিলাসবহুল চিন্তাভাবনা করতে পারে, তা ভেবেই সবাই তাজ্জব বনে গেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *