একইসঙ্গে হাসপাতাল ও মেডিকেল কলেজ! খেজুরিবাসীর জন্য ২০ বিঘা জমি দান করে নজির গড়লেন এই ব্যবসায়ী – এবেলা

একইসঙ্গে হাসপাতাল ও মেডিকেল কলেজ! খেজুরিবাসীর জন্য ২০ বিঘা জমি দান করে নজির গড়লেন এই ব্যবসায়ী – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রশাসনের উদাসীনতায় দীর্ঘদিন ধরে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত খেজুরিবাসী সময়মতো চিকিৎসার অভাবে প্রাণ হারিয়েছেন অনেকেই। গ্রামীণ মানুষের এই চরম দুর্ভোগ মেটাতে এবং এলাকাতেই আধুনিক চিকিৎসা পরিষেবা গড়ে তুলতে এবার দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিলেন ব্যবসায়ী ও সমাজকর্মী কৃষ্ণপ্রসাদ দাস। দীর্ঘদিন ধরে এলাকাবাসী একটি উন্নত হাসপাতালের দাবি জানিয়ে আসলেও সরকারি স্তরে উদ্যোগ মেলেনি। সাধারণ মানুষের সেই কষ্টের কথা চিন্তা করে তিনি খেজুরি এলাকায় একটি দাতব্য হাসপাতাল ও হাইটেক মেডিকেল কলেজ নির্মাণের জন্য নিজের ২০ বিঘা জমি দান করার ঐতিহাসিক সিদ্ধান্ত ঘোষণা করেছেন।

নিজের পরিবারের অতীত অভিজ্ঞতার কথা স্মরণ করে এই ব্যবসায়ী জানান, সঠিক চিকিৎসার অভাবে অতীতে বহু মানুষকে ভুগতে হয়েছে, যা তাঁকে গভীরভাবে ব্যথিত করে। তাঁর এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পরবর্তীতে প্রায় ১০০ বিঘা জমিতে বিশালাকার পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রাখা হয়েছে, যেখানে প্রয়োজনীয় আর্থিক সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি। সরকারও ইতিবাচক সাড়া দেওয়ায় দ্রুত কাজ শুরুর সম্ভাবনা তৈরি হয়েছে। এই মহৎ ও মানবিক উদ্যোগে স্থানীয় মানুষ কৃষ্ণপ্রসাদবাবুর প্রশংসায় পঞ্চমুখ এবং তারা মনে করছেন, এটি খেজুরির স্বাস্থ্য খাতে এক নতুন যুগ নিয়ে আসবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *