কলকাতার ফ্ল্যাট কেনার স্বপ্ন! বাবার থেকে দুই লক্ষ টাকা নেওয়ার পরেই এনআরএসের নার্সের রহস্যমৃত্যু! – এবেলা

কলকাতার ফ্ল্যাট কেনার স্বপ্ন! বাবার থেকে দুই লক্ষ টাকা নেওয়ার পরেই এনআরএসের নার্সের রহস্যমৃত্যু! – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতার বুকে নিজের একটি ফ্ল্যাট কেনার তীব্র ইচ্ছে ছিল। সেই স্বপ্ন পূরণ করতেই দিন পনেরো আগে পটাশপুরের বাড়ি থেকে দুই লক্ষ টাকা এনেছিলেন এনআরএসের এক মৃত নার্স। কিন্তু এর পরই তাঁর আকস্মিক মৃত্যুতে গোটা পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। পূর্ব মেদিনীপুরের পটাশপুর বিধানসভার সাউথখণ্ড গ্রামের এই ঘটনায় দানা বেঁধেছে তীব্র রহস্য। বুধবার রাতে মৃতার স্বামীর ফোন থেকেই মর্মান্তিক এই খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে পরিবার। অত্যন্ত কষ্ট করে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানো এই তরুণীর মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁর কৃষক পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।

কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পরিবারের দাবি, তরুণীর আচরণ বা চরিত্র নিয়ে কখনো কোনো অভিযোগ ছিল না। এই মৃত্যুর নেপথ্যের সত্য সামনে আনতে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের জোরালো দাবি তুলেছে পরিবার। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে ঘটনার সঠিক তদন্তের আবেদন জানানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে, তবে আপাতত এই রহস্যময় মৃত্যুকে ঘিরে এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *