স্বাধীনতা দিবসের আগে উত্তরাখণ্ডে হাহাকার: টানেল ধ্বসে ৭ শ্রমিকের মৃত্যু, ভেতরে বহু আটকে! – এবেলা

স্বাধীনতা দিবসের আগে উত্তরাখণ্ডে হাহাকার: টানেল ধ্বসে ৭ শ্রমিকের মৃত্যু, ভেতরে বহু আটকে! – এবেলা

এবেলা ডেস্কঃ

স্বাধীনতা দিবসের ঠিক আগের মুহূর্তেই উত্তরাখণ্ডে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। চামোলি জেলার মায়াপুর (পিপালকোটি) এলাকায় একটি নির্মীয়মাণ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে কাজ করার সময় হঠাৎ ধস নামে। এতে এখন পর্যন্ত অন্তত ৭ জন শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন বেশ কয়েকজন।

পুলিশ সূত্রের খবর অনুযায়ী, ধসের কারণে নেমে আসা কাদার স্রোতে সুড়ঙ্গের প্রবেশপথটি পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। এর ফলে ভেতরে এখনো অন্তত ২২ জন শ্রমিক আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আটকে পড়া কর্মীদের নিরাপদে বের করে আনতে উদ্ধারকাজ জারি রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *