কার্টুন দেখার প্রলোভনে তুলকালাম ক্যানিংয়ে, দুই শিশু যৌন নির্যাতনের শিকার, ধৃত দুই কিশোর!
October 3, 2026

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানা এলাকার তালদি জনকল্যাণ মোড়ে চরম চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, বাড়ির সামনে খেলতে থাকা ১০ ও ১২ বছর বয়সী দুই নাবালিকাকে মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে জোরপূর্বক যৌন নির্যাতন চালানো হয়। ঘটনাটি ঘটেছে গত গতকাল বিকেলে। ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
ঘটনার পরপরই এক নির্যাতিতা নাবালিকার মা ক্যানিং থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ক্যানিং থানার পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত প্রতিবেশী দুই কিশোরকে আটক করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটিতে অভিযুক্তরাও নাবালক। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং পকসো (POCSO) আইনের একাধিক ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।
