কৃষকদের ‘আচ্ছে দিন’! কোল্ডস্টোরেজে ভর্তুকি থেকে উত্তরবঙ্গে ‘স্পাইস হাব’, বাজেটে কল্পতরু শুভেন্দু সরকার – এবেলা

কৃষকদের ‘আচ্ছে দিন’! কোল্ডস্টোরেজে ভর্তুকি থেকে উত্তরবঙ্গে ‘স্পাইস হাব’, বাজেটে কল্পতরু শুভেন্দু সরকার – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: কৃষিই বাংলার অর্থনীতির মেরুদণ্ড— এই মন্ত্রকে সামনে রেখেই শুভেন্দু সরকারের প্রথম বাজেটে কৃষকদের জন্য একগুচ্ছ বড়সড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আলুর বীজ থেকে শুরু করে বিদ্যুৎ বিলের ছাড় ও উত্তরবঙ্গে স্পাইস হাব তৈরি, রাজ্যের কৃষিখাতকে চাঙ্গা করতে ২০২৬ সালের বাজেটে একগুচ্ছ মাস্টারস্ট্রোক দেওয়া হয়েছে।

আলু ও ধান চাষিদের জন্য বড় ঘোষণা:

  • আলুচাষি: আলু সংগ্রহের জন্য প্রতি কুইন্টালে অতিরিক্ত ২০০ টাকা দেবে রাজ্য। উচ্চ মানের বীজের জন্য বরাদ্দ ১০০ কোটি টাকা। এছাড়া ১০০ মেট্রিক টন ক্ষমতার বহুমুখী কোল্ড স্টোরেজ ও প্যাকিং সেন্টার তৈরিতে ৩৫% ভর্তুকি দেওয়া হবে, যার জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
  • ধানচাষি: সরাসরি সহায়ক মূল্যে ধান কেনা হবে। খারিফ মরশুমে প্রতি কুইন্টালে মিলবে অতিরিক্ত ২০০ টাকা ইনসেনটিভ। ফলে এবার থেকে কুইন্টাল প্রতি ৩,১০০ টাকা দরে ধান কিনবে রাজ্য।

বিদ্যুৎ বিলে ছাড় ও সেচ ব্যবস্থা:

  • বিদ্যুতে ভর্তুকি: চাষের খরচ কমাতে সাবমার্সিবল পাম্প ব্যবহারকারীদের প্রতি ইউনিট বিদ্যুতে ২ টাকা করে ভর্তুকি দেবে সরকার।
  • তিস্তা ব্যারেজ: উত্তরবঙ্গের (কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর) সেচ ব্যবস্থার আমূল পরিবর্তনে তিস্তা ব্যারেজ প্রকল্পের জন্য ১১,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নিকাশি ব্যবস্থার উন্নয়নে দেওয়া হয়েছে আরও ২০০ কোটি।

পিএম কিষান ও ফসলবিমা:

  • পিএম কিষান প্রকল্পে কেন্দ্রের দেওয়া ৬ হাজার টাকার পাশাপাশি রাজ্য সরকার কৃষক পরিবার পিছু বছরে আরও ৩,০০০ টাকা অতিরিক্ত আর্থিক সহায়তার ঘোষণা করেছে। ২০২৬ খারিফ মরশুম থেকে ‘প্রধানমন্ত্রী ফসলবিমা যোজনা’র আওতায় আনা হচ্ছে ১৬টি ফসলকে।

আম, ফুল ও উত্তরবঙ্গের ‘স্পাইস হাব’:

  • স্পাইস হাব: গোলমরিচ, আদা, হলুদ, তেজপাতা ও এলাচ চাষের উন্নতির জন্য উত্তরবঙ্গে একটি আধুনিক ‘স্পাইস হাব’ গড়ে তোলা হবে।
  • আম ও ফুলচাষ: মালদহ, মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনার আমের রপ্তানি বাড়াতে প্যাক হাউস ও ট্রিটমেন্ট প্ল্যান্টের জন্য ৫০ কোটি এবং নদিয়া, হাওড়াসহ বিভিন্ন জেলায় বাণিজ্যিক ফুলচাষের ক্লাস্টার গড়তে ১০ কোটি টাকা বরাদ্দ হয়েছে।
  • স্টেট প্রাইস স্ট্যাবিলাইজেশন ফান্ড: আলু, টমেটো, পেঁয়াজ, ডাল ও তৈলবীজের দাম নিয়ন্ত্রণে রাখতে ১০০ কোটি টাকার একটি বিশেষ ফান্ড তৈরি করছে রাজ্য সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *