কেরলে পথ দুর্ঘটনায় মৃত বহরমপুরের পরিযায়ী শ্রমিক, আহত ৯

কেরলে পথ দুর্ঘটনায় মৃত বহরমপুরের পরিযায়ী শ্রমিক, আহত ৯

কেরলের মানারকাট এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো মুর্শিদাবাদের বহরমপুরের এক পরিযায়ী শ্রমিকের। মৃত শ্রমিকের নাম সাবির, বয়স ১৮ বছর। কাজের সূত্রে কেরলে গিয়েছিলেন বহরমপুরের দশ জন শ্রমিক। ঢালাইয়ের কাজ শেষ করে মেশিন নিয়ে গাড়িতে ফেরার পথেই ঘটে বিপত্তি। অন্য একটি গাড়ির সঙ্গে তাঁদের বহনকারী গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার জেরে মেশিনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাবিরের। এই ঘটনায় আরও ন’জন শ্রমিক আহত হয়েছেন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত মালাপুরাম জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে হাবিব শেখ নামে এক শ্রমিকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। বাকিদেরও হাসপাতালে চিকিৎসা চলছে।

কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় প্রশাসন দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। পরিবারের আর্থিক অনটন দূর করার আশায় ভিনরাজ্যে পাড়ি দিয়েছিলেন ওই তরুণ শ্রমিক। তাঁর আকস্মিক মৃত্যুতে বহরমপুরের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। আহত শ্রমিকদের পরিবারের সদস্যরাও তাঁদের শারীরিক অবস্থা নিয়ে চরম উদ্বেগের মধ্যে রয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *