ক্ষমতার নেশা নয়, সংগঠনকেই আসল অস্ত্র মানছে বিজেপি! দুর্গোৎসবের তৃতীয়ায় একসাথে ১১টি নতুন অফিসের ভূমিপূজন – এবেলা
October 14, 2026

এবেলা ডেস্কঃ
সাংগঠনিক শক্তি বাড়াতে আরও এক ধাপ এগোল পশ্চিমবঙ্গ বিজেপি। রাজ্যের ১১টি সাংগঠনিক জেলায় নতুন দলীয় কার্যালয় তৈরির কাজ শুরু হলো। ক্ষমতায় আসার পর আত্মতুষ্টিতে না ভুগে সংগঠনকে আরও মজবুত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার, দুর্গোৎসবের তৃতীয়ার দিনে মহাসমারোহে এই নতুন ভবনগুলির ভূমিপূজন সম্পন্ন হয়।
উলুবেড়িয়া, আসানসোল, হুগলি, বহরমপুর, ব্যারাকপুর, কলকাতা উত্তর শহরতলি-সহ বিভিন্ন জেলায় এই ভূমিপূজন অনুষ্ঠানে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন। আসানসোলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল এবং উলুবেড়িয়ায় রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য উপস্থিত ছিলেন। তবে ঝাড়গ্রাম জেলায় নির্ধারিত ভূমিপূজনের কর্মসূচি দু’দিন পিছিয়ে আগামী ১৫ অক্টোবর পঞ্চমীর দিনে ধার্য করা হয়েছে।
