গণপিটুনিতে অভিযুক্তরাই মমতার চোখে ‘প্রতিবাদী’, তোষণের অভিযোগে সরব মুখ্যমন্ত্রী! – এবেলা

গণপিটুনিতে অভিযুক্তরাই মমতার চোখে ‘প্রতিবাদী’, তোষণের অভিযোগে সরব মুখ্যমন্ত্রী! – এবেলা

এবেলা ডেস্কঃ

বারুইপুরে গণপিটুনিতে নিহত যুবককে ‘নির্দোষ’ জানিয়ে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অথচ এই হামলাকারীদেরই ‘প্রতিবাদী’ আখ্যা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর কড়া সমালোচনা করে ‘এক্স’ হ্যান্ডেলে শুভেন্দু লেখেন, চূড়ান্ত হারের পরও মমতার তোষণ ও উস্কানির বদভ্যাস বদলায়নি। নিরীহ যুবককে হত্যা বা পুলিশের গাড়ি জ্বালানোর মতো তাণ্ডব চালানো দুষ্কৃতীরা কীভাবে ‘প্রতিবাদী’ হয়, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

অন্যদিকে বারুইপুরকাণ্ডের আবহে কালীঘাটে তৃণমূলের মিছিলে স্থানীয়দের ‘চোর’ স্লোগান ও ব্যঙ্গাত্মক গানে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে মমতা নিজেই রাস্তায় নেমে হ্যান্ড মাইকে কর্মীদের শান্ত করেন। এরপর সাংবাদিকদের কাছে তিনি বারুইপুরের হামলাকারীদের ‘প্রতিবাদী’ বলতেই রাজ্যজুড়ে এই নতুন রাজনৈতিক তরজার সূত্রপাত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *