মমতার রাজনৈতিক জীবন শেষ! বিজেপিতে যোগ দিয়েই বিস্ফোরক সুখেন্দুশেখর – এবেলা
July 10, 2026

এবেলা ডেস্কঃ
বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের তিন প্রাক্তন সাংসদ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বরাইক। বৃহস্পতিবার রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দিয়েই বিস্ফোরক হন সুখেন্দুশেখর। তিনি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন ও দলের অস্তিত্ব শেষ। তৃণমূলকে চোর-দুর্নীতিবাজদের দল আখ্যা দিয়ে তিনি বলেন, এদের শাসনে বাংলার তিন প্রজন্ম ধ্বংস হয়েছে।
ধর্ষণ নিয়ে মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্যের কড়া সমালোচনা করেন সুখেন্দুশেখর। তিনি জানান, বাংলা এতদিন লুটেরাদের আড়াল করতে ব্যস্ত থাকলেও, বর্তমানে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্য ভয়ের পরিবেশ থেকে মুক্ত। অন্যদিকে, সদ্য বিজেপিতে যোগ দেওয়া এই তিন অভিজ্ঞ নেতাকে ফের রাজ্যসভার টিকিট দেওয়া হবে কি না, সে বিষয়ে দলীয় নেতৃত্ব এখনও কিছু স্পষ্ট করেনি।
