গণেশ ও বিশ্বকর্মা পুজোর ভাসানে কোন ট্রেন কোন পর্যন্ত যাবে? রইল তালিকা – এবেলা
September 13, 2026

এবেলা ডেস্কঃ
September 13, 20265:33 pm
কোন ট্রেনগুলির রুট পরিবর্তন করা হয়েছে?
- টালা পর্যন্ত সংক্ষিপ্ত রুট:
- দুপুর ৩টে ১৫-এর নৈহাটি-বালিগঞ্জ লোকাল এবং দুপুর ৩টে ৫০-এর বারাসাত-মাঝেরহাট লোকাল টালা স্টেশন পর্যন্ত যাবে।
- সন্ধ্যা ৬টা ৮-এর দত্তপুকুর-মাঝেরহাট লোকাল টালা পর্যন্ত চলাচল করবে।
- উলটো দিক থেকে, বিকেল ৫টা ৩৫-এর মাঝেরহাট-হাবরা লোকাল, সন্ধ্যা ৬টার বালিগঞ্জ-ব্যারাকপুর লোকাল এবং সন্ধ্যা ৭টা ৪৩-এর মাঝেরহাট-নৈহাটি লোকাল টালা স্টেশন থেকেই যাত্রা শুরু করবে।
- বালিগঞ্জ ও কাঁকুরগাছি রুট পরিবর্তন:
- দুপুর ২টো ৩৫-এর লক্ষ্ণীকান্তপুর-মাঝেরহাট লোকাল বালিগঞ্জ স্টেশন পর্যন্ত চলাচল করবে।
- দুপুর ২টো ৫-এর হাবরা-মাঝেরহাট লোকাল কাঁকুরগাছি হয়ে বালিগঞ্জ দিয়ে মাঝেরহাট পৌঁছবে।
- বিকেল ৪টে ১৫-এর মাঝেরহাট-দত্তপুকুর লোকাল এবং সন্ধ্যা ৬টা ১৮-র মাঝেরহাট-রানাঘাট লোকাল বালিগঞ্জ-কাঁকুরগাছি রুট হয়ে গন্তব্যে যাবে।
- রাত ৮টা ১০-এর মাঝেরহাট-বারাসাত লোকাল বালিগঞ্জ-কাঁকুরগাছি রুট হয়ে বারাসাতের উদ্দেশ্যে রওনা দেবে।
- বিকেল ৪টে ৩৪-এর মাঝেরহাট-দত্তপুকুর লোকাল মাঝেরহাটের পরিবর্তে বালিগঞ্জ থেকে ছেড়ে কাঁকুরগাছি হয়ে দত্তপুকুর যাবে।
- অন্যান্য রুট:
- বিকেল ৫টা ২০-এর শিয়ালদা-বি.বা.দি. বাগ লোকাল মাঝেরহাট পর্যন্তই চলবে।
- অন্যদিকে, বি.বা.দি. বাগ-বারুইপুর লোকাল মাঝেরহাট স্টেশন থেকেই তার যাত্রা শুরু করবে।
যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে এবং ভিড় এড়াতেই এই সাময়িক রুট পরিবর্তন করা হয়েছে। যাতায়াতের আগে ট্রেনের সঠিক সময় ও রুট দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।
