গুরুতর অসুস্থ বিনোদ কাম্বলি! মুখ খুললেন স্ত্রী

গুরুতর অসুস্থ বিনোদ কাম্বলি! মুখ খুললেন স্ত্রী

ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলির শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ব্রেন স্ট্রোক বা মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার খবরকে ‘সম্পূর্ণ গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন তাঁর স্ত্রী আন্দ্রিয়া হিউয়িট। কাম্বলি বর্তমানে সুস্থ আছেন বলে দাবি করে তাঁর স্ত্রী এমন বিভ্রান্তিকর তথ্যের উৎস নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন।

তবে কাম্বলির শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। দীর্ঘ সময় ধরে তিনি নানা শারীরিক ও মানসিক সমস্যার মোকাবিলা করছেন এবং তাঁর স্মৃতিশক্তিও ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে প্রাক্তন সতীর্থরা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নিয়মিত তাঁর খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় আর্থিক সাহায্যের উদ্যোগ নিয়েছেন, যার সঙ্গে সচিন তেন্ডুলকরও যুক্ত রয়েছেন। অবসরের পর থেকেই এই প্রাক্তন ক্রিকেটার ব্যক্তিগত জীবনে নানা লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *